হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপে ইক্লিনিক সার্ভিস চালু
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং বিস্তার নিয়ন্ত্রণে শারীরিক কনসালটেশনের বিকল্প হিসেবে হেলথ ব্রিজ চালু করেছে ইক্লিনিক সেবা। হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপস (Health Bridge Prescription App) ডাউনলোড করে বাংলাদেশসহ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ইক্লিনিকের অন্তর্ভুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে ভিডিও কন্সাল্টেশনের মাধ্যেমে চিকিৎসা সেবা নিতে পারবেন। হেলথ ব্রীজ প্রেসক্রিপশন অ্যাপে ইক্লিনিক এই মুহূর্তে ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবা পরিচালনা করছে।
হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপস ডাউনলোড করে একটি ব্যক্তিগত এ্যাকাউন্ট সক্রিয় করলে গ্রাহক পুরোপুরি কাজগবিহীন স্বাস্থ্য সেবার সুবিধা পাবে।
এছাড়া ১৫টি পর্যন্ত মেডিকেল ডুকুমেন্টস আপলোড, ই-প্রেসক্রিপশন (চিকিৎসকের পরামর্শ সক্রিয়ভাবে রোগীর একাউন্টে চলে যাবে), ভিডিও মিটিং রুমের সুবিধা পাবেন।
এ্যাপটি সাধারণ নিয়মেই গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। নিজস্ব এ্যাকাউন্ট খোলার পর সাইন ইন করতে হবে।
চিকিৎসার সুবিধার্থে রোগীর প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করতে হবে। তারপর বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের জন্য কল করতে হবে হেলথ ব্রীজ কেয়ার সেন্টার নাম্বারে।
হেলথ ব্রিজ সিইও ইমরাদ জুলকারনাইন বলেন ‘করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে এই করোনাভাইরাস। স্বাস্থ্যসেবাকে ডিজিটাল রূপান্তরের চিন্তা থেকে হেলথ ব্রিজের চিন্তার শুরু।